ঝিনাইগাতীতে সিআইজি কংগ্রেস কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর ১ম সংশোধিত প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে সিআইজি কংগ্রেস কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ মাসুদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা। সমাবেশে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের এনএটিপি কৃষক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান