ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নেতৃত্বে বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে ১৫ নভেম্বর বুধবার তাওয়াকোচা এলাকায় উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আশরাফ আলী (২৭) অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালে হাতে নাতে ধৃত হন। পরে তার হেফাজতে থাকা এবং তাওয়াকোচা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে নদীর তীরে ভাঙ্গনের সৃষ্টি হবে এবং তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ভেঙ্গে যেতে পারে। তিনি আরো জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার