ঝিনাইগাতীতে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বিকেলে যুবলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের সহ-সভাপতি আলতাব হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা তাঁতীলীগের সভাপতি আমিরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি রনি আহম্মেদ রনবীরসহ শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার