ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পঠন যোগ্যতা ও গনিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। শিক্ষক জহুরুল হক মিলন ও সহকারী শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি ও ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক ও বিলাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি মাসুদ হাসান। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার