সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

 

 

গত ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঝিনাইগাতী মেইন রোডের ঐতিহাসিক আমতলায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শেরপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ধলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, সাংবাদিক জিয়াউল হক, রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চানসহ অন্যান্যরা। ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার