ঝিনাইগাতীতে ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মৎস্য দপ্তরের অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ২০০ মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। ৩১ অক্টোবর মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের ধলিবিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী অভিযান পরিচালনা করে এসব জাল আটক করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালে ছোট মাছ থেকে শুরু করে যেকোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী বলেন, আমরা সকল প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, এরই অংশ হিসেবে এ জাল আটক ও ধ্বংস করেছি। অভিযান পরিচালনাকালে মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন, ধলিবিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিসহ স্থানীয় মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা