শেরপুরে ইয়াবা সহ মাদক সম্রাট দেলু গ্রেপ্তার

 

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ দেলোয়ার হোসেন ওরফে দেলু(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫অক্টোবর রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলু উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই মোজাম্মেল হক, মঞ্জুরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে ১৫০পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলু স্বীকার করে যে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদক মামলায় হাজতবাস করেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বেও দেলুকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়। অবশেষে রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে ১৫০পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রাতেই দেলুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা