ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে অক্টোবর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল আমিন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিককালে অটো ছিনতাইসহ ড্রাইভারকে হত্যার দু-একটি ঘটনা ঘটেছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে ছিনতাইকারী ও হত্যাকারীরা দ্রুত আটক হয়েছে। এছাড়াও মাদক সেবীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা