ঝিনাইগাতীতে এক সপ্তাহের ব্যবধানে আরেক অটোচালকের লাশ উদ্ধার

 

শেরপুরের ঝিনাইগাতীতে এক সপ্তাহের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরেক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেরকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, অটোচালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতেন। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে তিনি গ্রামে ফিরে আসেন। গ্রামে এসে প্রায় ২ লক্ষ টাকা দিয়ে একটি অটোরিকশা ক্রয় করে সংসার চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তিনি তার অটোরিকশাটি নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে আসেননি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি কেরেও তাঁর সন্ধান পাননি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন কুচনীপাড়া গ্রামের ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ঘটনাস্থল করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বলেন, নিহত অট চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে। অটোচালক শাহ আলম হত্যার পিছনে কে বা কারা জড়িত আছে তা তদন্ত ও জড়িতদের শনাক্তপূরবক আটকের চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে সাধারণ ছুটি ঘোষণা

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ অর্জন

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান