ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ মামলার আসামী ফয়সালের ফাঁসির দাবীতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালের ফাঁসি এবং অপর সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ। ধর্ষক ফয়সাল ঝিনাইগাতী সদরের আব্দুল সামাদ ওরুফে নজরুলের ছেলে।

সহযোগী মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট শনিবার উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়ীতে বেড়াতে আসে। ওইদিন বিকেলে প্রতিবেশী মোহাম্মদ আলীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে এলে এসময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এলাকার কতিপয় কিছু ব্যক্তি বিষয়টি ধামাচাপার চেষ্টা করলেও পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের সহায়তায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং দ্রুত ফয়সালকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎসহ অনেকেই। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি এবং সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি