শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলা ক্রীড়া আফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: হাফিজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়য়দ রবিউল করিম মণি ও সাবেক ক্রীড়াবিদ মোঃ জিন্নত আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ।

ভলিবল প্রতিযোগিতায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভলিবল দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কামারের চর বাবনা খোশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভলিবল দল এবং রানার্স-আপ হয় কুসুমহাটী উচ্চ বিদ্যালয়ের ভলিবল দল।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক দ্বৈত ইভেন্টে ৮ টি দল এবং বালিকা দ্বৈত ইভেন্টে ৪ টি দল অংশগ্রহণ করেন। বালকদের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি ভিক্টোরিয়া একাডেমীর মো: লাবিয়া হাসান ও জায়েদ ইকবাল সিনহা এবং রানার্স-আপ হয় যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম ও বিপ্লব হাসান। বালিকাদের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মডেল গার্লস ইনস্টিটিউটের রাইয়াছিয়া আলম দিঘি ও সুলতানা জাহান এবং রানার্স-আপ হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তায়্যিবা তারানুম ঈশা ও দীপিকা দে। খেলোয়াড়দের মাঝে জেলা ক্রীড়া অফিস থেকে জার্সি প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি