ঝিনাইগাতীতে চড়ুইভাতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে চড়ুইভাতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া পুটল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চড়ুইভাতী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাত উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর ভবতোষ পাল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি এস এম রমজান, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য মোঃ আঙ্গুর ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পিটিএ সভাপতি মোঃ আব্দুস সামাদ,৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হযরত আলী, জমি দাতা সদস্য মোঃ আরিফুর রহমান,অভিভাবক সদস্য মো: মিলন মিয়া সহ অনেকেই।

কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামিক গান, দেশাত্মবোধক গান, আধুনিক গান,শেরপুরের ইতিহাস উপস্থাপন সহ বিভিন্ন শিশুতোষ শ্লোগান,কোরাস ব্যায়াম ও অন্যান্য কারুকাজ কাজ পরিবেশন করা হয়।

এতে প্রধান অতিথি সহ সকল অতিথিগন মুগ্ধতা প্রকাশ করে বিদ্যালয়ের সকল কে অভিনন্দন জানান এবং প্রতিটি বিদ্যালয়ে এধরণের আয়োজন করার জন্য আহবান জানান।

এছাড়াও অতিথিগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহকে এক সম্মাননা স্বারক উপহার দেওয়া
হয়।

আলোচনা শেষে সকল শিক্ষার্থী,শিক্ষক, অতিথি, অভিভাবক সহ এলাকার একাংশের মাঝে চমৎকার খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী এ উৎসব আয়োজন এলাকার মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি