শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে জনতার ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে ৬ জানুয়ারি সোমবার বিকালে লিফলেট বিতরণ ও গণসংযোগে করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় জনতার ঢল নামে বিএনপির গণসংযোগে।

শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের দিক-নির্দেশনায় শহরের থানার মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট, খরমপুর, কলেজ মোড়, বটতলা, শহীদ বুলবুল সড়ক হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্যে দিয়ে লিফলেট বিতরণের কার্যক্রম শেষ হয়।

লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন শেরপুর সদরের কয়েক হাজার বিএনপির সমর্থক।

এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা যুবদলের সহ সভাপতি মীর কাশেম, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিপন, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, ধলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন, যুবনেতা মাহবুবুর গণী বাবু, শ্রমিক দল নেতা নিজামুল হক।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি মোর্শেদুজ্জামান মুর্শেদ,দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবনেতা মন্টি, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা সম্পাদক ইমরান হাসান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি