শেরপুরে ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মোঃ ইছরাফিল মিয়া পালিয়ে যায়।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মোঃ ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মোঃ ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মোঃ ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি