শেরপুরে বিজয় দিবস উপলক্ষে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সোমবার রাত ৯টায় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব সুলতানপুর ও ছাত্তারকান্দি তরুণ সমাজের উদ্যোগে হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ গ্রহণ করে পূর্ব সুলতানপুর দল বনাম ছাত্তারকান্দি দল, খেলা পরিচালনা করেন মো:শাজাহন মিয়া খেলায় সার্বিক সহযোগিতা করেন জাহাঙ্গীর, জিয়াউল ও মিজান।

উক্ত খেলায় সদর উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলেক দপ্তর সম্পাদক কামারুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জামান, বাদল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনাল মিয়া, বাজিতখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি শাজাহান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বাজিতখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল, ওবায়দুল, ইউনিয়ন ছাত্রনেতা রাকিব, রাব্বি, ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হেদায়েতুল্লাহ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান উজ্জ্বল মিয়া, নাছির, অবসরপ্রাপ্ত ইউনিয়ন সমবায় কর্মকর্তা ঝরণা আক্তার, ছাত্তারকান্দি প্যারাডাইস জামে মসজিদের সভাপতি আবু আসলাম সহ আরো অনেকে।

পরে বিজয়ী দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে নারী,পুরুষ, বৃদ্ধ, শিশুসহ নানা বয়সী লোকজন ছুটে আসে।

সদর উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমরা কোন বিজয় দিবস পালন করতে পারি নাই, গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বেরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালে নতুন বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন করতে পেরেছি, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও হা-ডু-ডু খেলার আয়োজন করা হবে।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি