অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করলেন পুলিশ সুপার

 

বিশেষ প্রতিনিধি :শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে শেরপুর পুলিশ লাইন্সের কৃষ্ণচূড়া হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী শেরপুর জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভুমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাত ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিমসহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের স্বজনবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি