শেরপুরে ২১ কেজি গাঁজাসহ কুখ্যাত তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নকলা উপজেলা হলপট্টি মোড়ে ৮ ডিসেম্বর রোববার রাত ২টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ মোঃ নয়ন (২২), মোঃ রাছেল (২৪) ও মোঃ আলামিন (২৮) নামে কুখ্যাত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ নওশেদ এর ছেলে মোঃ নয়ন, তারাকান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মোঃ রাছেল ও মধ্য তারাকান্দি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোঃ আলামিন (সিএনজি ড্রাইভার)।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ, কং আশরাফুল ইসলাম, আজিজুল হাকিম, রাশেদ মাহমুদ, অনিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর টু ময়মনসিংহ সড়ক হলপট্টি মোড় এলাকায় মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি সিএনজির গতিরোধ করলে মাদক কারবারি মোঃ নয়ন, মোঃ রাছেল, মোঃ আলামিনকে আটক করে। পরে ওই সিএনজি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার বড় ১০টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে।

এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা এক স্বীকারোক্তিতে বলেন তারা সিএনজি দিয়ে গাঁজা পরিবহন করেন এবং শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে। ওই তিন মাদক কারবারিকে রোববার দুপুরে নকলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি