শেরপুর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় শহরের নিউমার্কেট পৌর শপিং কমপ্লেক্সের ২য় তলায় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ লেবু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজাহার আলী, যুগ্ম আহ্বায়ক নালিতাবাড়ী ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়তাবাদী চেতনার সকল শিক্ষকগণ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিল। তবে বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ভিন্ন মতাদর্শের শিক্ষকদের সাথে নিয়েও সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য সকল জাতীয়তাবাদী চেতনার শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি