শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা

বিশেষ প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আপন চাচাতো ভাইএর দায়ের কোপে নিহত হয়েছেন ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়া গ্রামের হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম আকরাম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিম আকরামকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত ওয়াসিম আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ওনার ডেডবডি পেয়েছি। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি