শেরপুরে পিপি-জিপিসহ আদালতের ৩১ আইন কর্মকর্তা নিয়োগ

শেরপুর বিচার বিভাগে গভমেন্ট প্লীডার (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপিসহ ৩১ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

১৮ নভেম্বর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন সাক্ষরিত এক পত্রে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়। একই আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।

১৯ নভেম্বর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

নতুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন জিপি পদে এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি পদে এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি পদে এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের সবাই বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী। তাদের মধ্যে নবনিযুক্ত জিপি খন্দকার রকীব জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, পিপি আব্দুল মান্নান জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেশাল পিপি রুবী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে অন্যান্য আইন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আবুজার গাফফারী। অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. মিজানুর রহমান, এ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম আতাহার ও এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান। সহকারী জিপি (এজিপি) পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আফছার উদ্দিন, এ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, এ্যাডভোকেট মো. আশরাফুল ইসলাম সোহেল, এ্যাডভোকেট শারমিন সুলতানা বিথী ও এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ভুইয়া। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পিপি নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. শামসুল হক।

এছাড়া সহকারী পিপি (এপিপি) পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচু, এ্যাডভোকেট মুন্সী মো. মহসিন, এ্যাডভোকেট মোছা. রওশন আরা বেগম, এ্যাডভোকেট মো. গোলাম হক সরকার, এ্যাডভোকেট মোহাম্মদ হারুন-অর-রশিদ বাচ্চু, এ্যাডভোকেট শাহনূর রহমান রুবেল, এ্যাডভোকেট মো. আদিলুজ্জামান, এ্যাডভোকেট মো. আল-আমিন, এ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল, এ্যাডভোকেট মোহাম্মদ সুজাউদদৌলা, এ্যাডভোকেট মোক্তারুজ্জামান মুক্তার, এ্যাডভোকেট মো. জমশেদ আলী, এ্যাডভোকেট মো. মাছউদুর রহমান শামীম, এ্যাডভোকেট এটিএম হাবিবুল ইসলাম হাবিব, এ্যাডভোকেট সৈয়দ হাবিবুর রহমান রুনু, এ্যাডভোকেট মো. শেখ শাহেদ রহমান, এ্যাডভোকেট মো. মতিউর রহমান (২) ও এ্যাডভোকেট মো. বজলুর রহমান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি