সার্চের উদ্যোগে শেরপুরে গাজিরখামার ইউনিয়নে বিনামূল্যে বীজ বিতরণ

শেরপুরের গাজিরখামার ইউনিয়নে আজ বসতবাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করার লক্ষ্যে এক বিশেষ বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সার্চ পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ পরিবারের দাতা সদস্য জনাব শফিকুল ইসলাম, শফিউল্লাহ মানিক, এবং সাইফুল ইসলাম (রুবেল)। এছাড়াও, বাজার নিরাপত্তা কমিটির সভাপতি জনাব হারুন ওর রশিদ, সমাজসেবক সামিউল আলম টুটন, এবং হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বীজ গ্রহণকারী প্রত্যেকেই সার্চ পরিবারের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের নৈতিক সমর্থন জানিয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিনের বীজ বিতরণ কার্যক্রম এলাকার মানুষের মাঝে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে তারা নিজেদের আঙিনায় সবজি চাষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি