শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

শেরপুরের সময় ডেস্ক : বিগত ২০০৬ সালের ঐতিহাসিক ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা ও অস্ত্রসস্ত্র সহ পৈশাচিক হত্যা কান্ডের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আয়োজনে ২৬ অক্টোবর শনিবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়াম টাউন হলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর মাওলানা নূরে আল সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সেক্রেটারী ডা. হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারী নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শহর শাখার নায়েবে আমীর মু. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ, শহর শাখার নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও কর্ম পরিষদ সদস্যগণ।

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে তাদের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করেছে। তাই আজকেই এই প্রতিবাদ সভা থেকে ওই আওয়ামী লীগ হত্যাকারীদের বিচার করতে হবে। পরিশেষে আগামী সংসদ নির্বাচনে তাদের প্রার্থী শেরপুর-১ আসনের হাফেজ মু. রাশেদুল ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য শেরপুরবাসীর প্রতি আহ্বান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি