পিরোজপুর প্রাইভেটকার খাদে পড়ে শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত

শেরপুরের সময় ডেস্ক :

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক নাজিম উদ্দিনের ছেলে ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৩৯), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১১) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে গিয়ে ৯ অক্টোবর বুধবার রাত ২টার দিকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী ঢাকা মেট্টো-১৭-৬২১৫ প্রাইভেটকারটি খাদে পড়ে ওই পরিবারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও প্রাইভেটকারে থাকা আরো ৪ জন মারা যায়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেন ঢাকায় চাকরির সুবাদে স্ত্রী, মেয়ে ও ছেলে নিয়ে বসবাস করে আসছিল। গত মঙ্গলবার মোতালেব হোসেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে ওই প্রাইভেটকার যোগে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে যান। এদিকে ভ্রমণ শেষে বুধবার রাতে ঢাকায় ফেরার পথে পিরোজপুর জেলার নাজিরপুর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পৌছামাত্র তাদের বহনকারী প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে থাকা শেরপুরের একই পরিবারের ৪ জনসহ ৮ জন মারা যান।

এঘটনায় নিহত মোতালেবের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি