শেরপুরে বৈষম্য দূরীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :
পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদের টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ সহ দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনের ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা তাদের দাবির কথা জানিয়ে বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য/দ্বৈত নীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভুত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার নেয় রিফর্ম করতে হবে। এছাড়া সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, নালিতাবাড়ী জোনাল অফিস এর ডিজিএম মোঃ আখতারুজ্জামান, শ্রীবরদী জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু সাঈদ কারিগরি বিভাগের ডিজিএম খন্দকার তমাল উল আলম, এজিএম মো. মনির হোসেন, এজিএম মোঃ হাফিজুর রহমান, এজিএম মোঃ মতিউর রহমান, এজিএম হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি