শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে শেরপুরে ৫২৫০ তম ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও বন্যার্তদের জন্য সহানুভূতিশীল হয়ে অনাড়ম্বর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকাল ১১টায় শেরপুর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট শেরপুর জেলা শাখার সহকারি পরিচালক শামীম আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।

এসময় বক্তারা বলেন, দ্বাপর যুগের শেষদিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আপনার শারদীয় দূর্গাপূজার মন্ডপ তৈরির প্রস্তুতি নেন। এর আগের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগিতা করেছে এখনও সহযোগিতা করবো। আমরা এই অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করবো আগের চেয়ে আরো বেশি সহযোগিতা করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছে আপনাদের সহযোগিতা করার এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য।

আলোচনা শেষে শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির সম্মুখ থেকে ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বন্যার্তদের জন্য সহানুভূতিশীল হয়ে অনাড়ম্বর র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান রূপন, শহর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিপুলসংখ্যক হিন্দু ভক্তগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি