ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

 

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউজ২৪ টেলিভিশনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মোহনা টিভি ও কালেরকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে দৈনিক জনতার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, শেরপুর জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দে, চ্যানেল২৪ টিভির ক্যামেরাপারসন নাঈম তালুকদার, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, জেলা রক্তসৈনিকের সভাপতি মেহেদী হাসান শামীমসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় বক্তারা নিউজ২৪ টেলিভিশনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

এদিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধার, এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি