হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ ও নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

 

বিশেষ প্রতিনিধি:

শেরপুরে ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে পাঁচটায় শহরের রঘুনাথ বাজার এলাকার পৌর টাউন হলের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, শেরপুর জেলা ও শহর শাখা এসব কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখাসহ কয়েকটি সংগঠন এতে সহযোগিতা প্রদান করে।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা শাখার সভাপতি তপন সারোয়ার, আয়োজক সংগঠনের সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, দপ্তর সম্পাদক সঞ্জীব সরকার প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বাংলাদেশের ৪০০ বছরের ইতিহাসসমৃদ্ধ মিরনজিল্লা হরিজনপল্লীকে অন্যায়ভাবে উচ্ছেদের প্রতিবাদ জানান। সেখানে বসবাসরত হরিজন সম্প্রদায়ের সদস্যদের পুনর্বাসনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সেইসঙ্গে প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়ের লোকদের চাকরি প্রদান এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি