শেরপুরে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই বুধবার সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক লুৎফুল কবির, উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান, বলায়ের চর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনি, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, টিডব্লিউএ, সদর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান সনেন্দ্র সিমসাং, ইএসডিও’র জেলা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী, সীডস কর্মসূচির পিও (ইআই) মো. ওসমান গণি, ফাইন্যান্স অফিসার, শ্যামল কৃঞ্চ চন্দ্র, কারিতাস সদর উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুবল ম্রং, রনু নকরেক, সুলভ দফো ও তিলোত্তমা রিছিল। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপুর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রাণিসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমুখী কার্যক্রম, সরকারী প্রা: বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৪০ জন লোক উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি