শেরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : শেরপুরে মো. মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টায় শহরের খোয়ারপাড় শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে মোস্তাইন বিল্লাহ্ এর লাশ উদ্ধার করা হয়। মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার জনৈক সামসুল হকের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া (কালিবাড়ী) এলাকার বাসিন্দা মো. মোস্তাইন বিল্লাহ্ ভ্যান যোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাত ৯টার দিকে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লার বাসিন্দা মুরগী ব্যবসায়ী শাহজাহানের সাথে তিনি তার বাড়ি থেকে শেরপুর জেলা শহরে আসেন। এরপর রাতে মো. মোস্তাইন বিল্লাহ আর বাড়ি ফিরে যাননি। পরদিন মঙ্গলবার সকালে খোয়ারপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পার্শ্বে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে পুলিশ জানায়, মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মোস্তাইন বিল্লাহর মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশী তদন্ত অব্যাহত রেখেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি