শেরপুরে ডিবির এসআই মতিউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর হোসেন। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর জামালপুরের মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামের আব্দুস ছালামের ছেলে। শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে আলমগীরকে জেলা কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, একটি চক্র মাদক বেচাকেনা করছে-এমন গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে ডিবির চৌকস উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার মুন্সিরচর পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে প্রথমে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।

অভিযানে ডিবির এসআই মতিউর রহমান, এসআই শফিকুর রহমান, এএসআই রিপন মিয়া, পুলিশ সদস্য হিরু মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেপ্তার আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জেলা কারগারে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি