শেরপুরের পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

 

 

শেরপুরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার জেলা বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিকইউনিয়নের নেতৃবৃন্দের সহিত পরিচিতি ও শহরের যানজট নিয়ন্ত্রণকল্পে বিভিন্ন বিষয়াধী নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

পরে পুলিশ সুপার শহরের যানজট নিরসন, পরিবহন সেক্টরের শৃংখলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগিদের মাঝে সচেতনতা বৃদ্ধি মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী সেবার মান উন্নয়ন, সড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং না করা-সহ ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ-সহ জেলা বাস পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি