শেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র

 

শেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।

 

পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ নাছিরুল আহমদ নাহিদ।

 

অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট বক্তব্য পাট পাঠ করেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লক্ষ্য ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। তন্মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল, আনুতোষিক তহবিল, ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লক্ষ ৯৫ হাজার ৭৬৭ টাকা।

পরে হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলিম আলম বাজেটের বিস্তারিত আয় ব্যয়ের খাতউয়ারী হিসাব পাঠ করে শুনান।

 

তিনি আরও জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়া চলছে। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্বাচনের কাজ সমাপ্তির পথে রয়েছে। পৌরসভার নিজস্ব জায়গায় ( জেলা কারাগারের পাশে) ৮.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নাই।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি