শেরপুরে বিচারপতি জাকির হোসেন: আইনজীবীদের সহযোগিতা ছাড়া গুণগত বিচার নিশ্চিত করা সম্ভব নয়

 

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেছেন, আইনজীবী ও বিচারকদের প্রচেষ্টাতেই বিচার বিভাগ এগিয়ে যাবে। আর আইনজীবীদের সহযোগিতা ছাড়া গুণগত বিচার নিশ্চিত করা সম্ভব নয়। কারণ বার থেকেই ল আসে, বেঞ্চ থেকে নয়।

বিচারপতি মো. জাকির হোসেন বুধবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিচারপতি মো. জাকির হোসেন আইনজীবীদের দক্ষতার উপর গুরুত্বারোপ করে জুনিয়রদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতেও সিনিয়র আইনজীবীদের প্রতি আহবান জানান। সেইসঙ্গে শেরপুরে দীর্ঘদিনের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবন নির্মাণ সমস্যা দূরীকরণে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, জেলা হিসেবে শেরপুর ছোট হলেও মেধামননে আইনজীবীরা পিছিয়ে নন। তাঁদের মেধামনন কাজে লাগালে শেরপুর বার একদিন মডেল বার হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এম কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন কুমার পাল, মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান আকন্দ, সরকারি কৌঁসুলি (জিপি) এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী, সমিতির সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ, বিভিন্ন আদালতের বিচারকগণ, নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সুব্রত কুমার দেসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিচারপতি জাকির হোসেনকে বিচার বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগের বিচার বিভাগীয় মনিটরিং প্রধান হিসেবে বিচারপতি মো. জাকির হোসেন বুধবার শেরপুরের জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত পরিদর্শন করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি