শেরপুরে উৎসবমুখর বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুর জেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু এখন নানা কারণে হারিয়ে যাচ্ছে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা।কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্ট আয়ােজন করা হয়েছে।নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২১ জুন) বিকেলে শেরপুর সদর উপজেলার ২ নং চরেশেরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ধােপাঘাট সেগুন বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন।উদ্বোধনী খেলায় চরশেরপুর ইউনিয়ন বিবাহিতদল ও চরশেরপুর ইউনিয়নের অবিবাহিতর দল পরাজিত করে সুভ সুচনা করেন।এসময় ২ নং চরেশেরপুর ইউিনয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক,সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান বায়োযিদ হাসান প্রমুখ।খেলাটি পরিচালনা করেন ডা. বজলুল রহমান।প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি বলেন, আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে ২নং চরশেরপুর ইউনিয়নের ভিতরে কাউকে এ টুনামেন্টে দল দেয়া হবেনা। আমাদের চরশেরপুরের লোকজন খেলায় যারা খেলতে আসবে বা দেখেতে আসবে আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। আমাকে আমার ইউনিয়নের ২০ টা ক্লাব দিবেন আমি সরকারিভাবে নিবন্ধন করে দিব। যেখানে সরকারিভাবে খেলাধুলার সরঞ্জাম দিতে পারব।তিনি আরো বলেন,আমাকে আপনারা জনপ্রতিনিধি যেহেতু বানিয়েছেন আমার এখানে সবাই যাবেন আমি আমার সবোর্চ্চ সহেযাগিতা করব। কিন্তু কেউ দয়া কইরা মারামারি কাটাকাটি করবেন না,উশৃংখলতা আমি পছন্দ করি না। আমার ইউনিয়নের যারা টাকার জন্য লেখাপড়া করতে পারেন না তারা আমার কাছে যাবেন।

টূর্ণামেন্টের প্রথম পুরষ্কার হিসিবে একটি মোটর সাইকেল,দ্বিতীয় পুরষ্কার থাকছে একটি গরু।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি