ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন শেরপুর পুলিশ সুপার কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন

 

 

ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে রেঞ্জ ডিআইজিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

এ সময় রেঞ্জ ডিআইজিকে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করে।

পরবর্তীতে ডিআইজি মহোদয় ক্রমান্বয়ে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের সাধারণ শাখা,
ক্রাইম শাখা, হিসাব শাখা ও গোপনীয় শাখার গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এর আগে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি।

সভায় ডিআইজি মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনাসহ আসন্ন ঈদ-উল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা, গুরু চুরি প্রতিরোধ ও গরু চোরাচালান রোধসহ যানজট নিরসন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় শেরপুরের পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি