শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আলম ডিবি পুলিশের হাতে গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম মিয়া (৩৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। ২৮ মে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলম মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান সজীবের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ চন্দ্র পাল, সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কের লিখন সিনেমা হলের সম্মুখে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ইউপি সদস্য মো. আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে মো. আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। দীর্ঘদিন থেকেই মো. আলম মিয়া মাদক কারবারি করে আসছিল। ইউপি সদস্যের আড়ালে সে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এঘটনায় গ্রেফতারকৃত মো. আলম মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি