শেরপুরে বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

 

বিশেষ প্রতিনিধি :গত ২৭ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন কোচিং সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোচিং এর মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন শিক্ষার্থীরা যেনো মেনে চলে, সে ব্যাপারে পুলিশ সুপার কোচিংয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেন।

কোচিংয়ে আসা শিক্ষার্থীরা কোচিং ফাঁকি দিয়ে ও কোচিং থেকে আসা যাওয়ার পথে কোথাও আড্ডা, অহেতুক ঘোরাফেরা এবং সামাজিক অবক্ষয়জনিত কোন কাজে জড়িত না হতে পারে পুলিশ সুপার সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সকল কোচিং সেন্টার সন্ধ্যার মধ্যে বন্ধ করার জন্য আহ্বান জানান। সন্ধ্যার আগে যে সকল শিক্ষার্থীর কোচিংয়ের ক্লাস সম্পন্ন হবে তাদেরকে তাদের অভিভাবকের হাতে বুঝিয়ে দেওয়াসহ কোন শিক্ষার্থী কোচিং সেন্টারে অনুপস্থিত হলে অভিভাবকদের অবশ্যই অবহিত করবেন বলে কোচিং সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কোচিং সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি