শেরপুরে সোয়া ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল: সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলনে কক্ষে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকালে সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করবেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

এ ক্যাম্পেইনে মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।

এছাড়া ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদেরকে সচেতন করতে শিশুর বয়স ৬ মাস পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য খাবার না খাওয়াতে এবং ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে জেলায় ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৫১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। তিনি জানান, ভিটামিন এ ক্যাপসুল শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকেই রক্ষা নয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন এ এর অভাব জনিত সমস্যা প্রতিরোধে বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি শরিফুর রহমান ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায় সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি