শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

 

শেরপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় এবং শেরপুর এল.এস.ডির আয়োজনে শহরের খরমপুর এলাকার জেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের ও বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আনসার আলী তালুকদার।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত শেরপুর জেলার কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ১০ হাজার ৩৬৬ মেট্রিক টন ধান ও চালকল মালিকদের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ২১ হাজার ২১৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৪৮ মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, শেরপুর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. সোহেল রানা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ ধান-চাল ব্যবসায়ী, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি