শেরপুরে বাজুসের আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), শেরপুর জেলা শাখার আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শহরের মাধবপুর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং পবিত্র চন্দ্ৰ ঘোষ।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুস, কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন কুমার ঘোষ ও মো. শামছুল হক ভূইয়া।সভায় সভাপতিত্ব করেন বাজুস, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস আলী।


মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাজুস, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সজল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বাজুসের কেন্দ্রীয় কমিটির সদস্য পবিত্র চন্দ্ৰ ঘোষ বলেন, প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে।ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করবেন। তবে কোন ব্যবসায়ী যেন গ্রাহকদের প্রতারিত না করেন কিম্বা অসততার সঙ্গে ব্যবসা না করেন তার জন্য সকল স্বর্ণ ব্যবসায়ীকে সতর্ক থাকতে হবে। ডলারের দাম উঠানামা করার কারণে দেশে স্বর্ণের দামও উঠানামা করছে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এদিকটি বিবেচনা করে স্বর্ণ ব্যবসায়ীদের সহজ-শর্তে ঋণ প্রদানের ও স্বর্ণ ব্যবসায়ীরা যাতে নিরাপত্তার সঙ্গে ব্যবসা করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
বাজুস নেতা পবিত্র চন্দ্র ঘোষ আরও বলেন, ভবিষ্যতে বাজুসের সদস্য ছাড়া কেউ স্বর্ণ ব্যবসার লাইসেন্স করতে বা স্বর্ণ ব্যবসা করতে পারবেন না। তাই যারা এখনো বাজুসের সদস্য হননি, তাঁদেরকে যথাশীঘ্র বাজুসের সদস্য হওয়ার জন্য আহবান জানান তিনি।
সভায় বাজুস, শেরপুর জেলা শাখার দুই শতাধিক সদস্য অংশ নেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরে বাজুসের আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি