রাত পোহালেই শেরপুরের নকলা উপজেলা পরিষদের নির্বাচন:কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন

রাত পোহালেই শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচনী ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিস এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সোমবার দুপুরে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। এ সময় পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সহযোগিতা করেন। মঙ্গলবার ভোটের দিন সকালে শুধু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভোট কেন্দ্র সংখ্যা ৭৯টি আর ভোট কক্ষ ৪৬৪টি । উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬জন। এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ৩৭৬ ও নারী ৯১ হাজার ২৩০জন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি