ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার পেলেন শেরপুর সদর সার্কেল সাইদুর রহমান

 

ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান ও অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান।

বুধবার (১৫ মে) সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে এপ্রিল/২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘শ্রেষ্ঠ সার্কেল’ নির্বাচিত হওয়ার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম এর নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান। জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা ৩১ তম বিসিএস (পুলিশ ক্যাডার) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা সহ রেঞ্জ অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জাধীন অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি