শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন

 

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত পুলিশ সুপারের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) বেলা ১২ ঘটিকায় শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বীর মুক্তিযোদ্ধাগণ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পুলিশ সুপার উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিত হন ও কুশলাদি বিনিময় করেন।

পরে বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এরআগে নবাগত পুলিশ সুপারের নিকট বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার তাঁর রচিত ‘মুক্তিযুদ্ধে শেরপুর’ বইটি হস্তান্তর করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।বীর মুক্তিযোদ্ধাদের জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের বীরত্বকে অনুভব করি। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে এবং সব-সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুাপর পদে পদোন্নতি প্রাপ্ত), শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুরুল ইসলাম হিরো, সহ জেলার পাঁচ উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি