শেরপুরে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম

শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। শনিবার (৪ মে) দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার (পুলিশ সুপার) বক্তব্যে বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্যশ্বে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জোয়া সহ নানা সমস্যা রয়েছে। শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন। জনগণ যাকে চাইবেন না তার অবস্থা তার মত হবে। পুলিশ সম্পুর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে তার উপর ব্যবস্থা নেয়া হবে।ঔ

মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সদর থানার ওসি মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ওসি মোঃ আব্দুল কাদের, শ্রীবরদী থানার ওসি মোঃ আব্দুল কাইয়ুম খান, ঝিনাইগাতী থানার ওসি মোঃ বশির আহমেদ বাদল সহ অন্যান্য কর্মকর্তা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাবিহা জামান শাপলা, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহারায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক দত্ত সাংবাদিক নূরে আলম চঞ্চল সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি