শেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলেই অঙ্গীকারবদ্ধ। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে প্রার্থী ও তাদের সমর্থকদের দায়িত্বশীল হতে হবে। এর ব্যত্যয় ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি জিএমএ মুনীব।

অনুষ্ঠানে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি