শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি ঘোষণা: সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন

 

শেরপুর জেলার ৫ উপজেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪এপ্রিল বুধবার দুপুরে জেলার পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট আক্তারুজ্জানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -১, সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

এসময় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের শুভেচ্ছা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর ২ আসনের এমপি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।

জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী রবিন এর সঞ্চালনায় এসময় প্রিয় অতিথি ছিলেন,শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুব লীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে দেবাশীষ ভট্টাচার্য (বিটিভি’র জেলা প্রতিনিধি)কে সভাপতি এবং মেরাজ উদ্দিন (ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি)কে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় শেরপুর জেলাব্যাপী প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনে কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি