শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

 

‘ঘরের মেয়েরা ঘরে ফিরবে’এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ছানুয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা জেলার সন্ত্রাস দমন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সাবেক প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা, সাংস্কৃতিক সংগঠক শ্যামলী মালাকার প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছানুয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এর অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে বালক ও বালিকা বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই বিদ্যালয়ে পড়ালেখা করে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশের বিভিন্নস্থানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এই বিদ্যালয়ে একটি ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি ।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ডদল ‘জলের গানের’শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দরশক এটি উপভোগ করেন। উৎসবে ৮৮০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।


উল্লেখ্য, ১৯৪৯ সালে শেরপুর শহরের মাধবপুর এলাকায় ‘কায়েদে আযম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর এই বিদ্যালয়টির নাম দেওয়া হয় শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৮১ সালে এটি জাতীয়করণ করা হয়। তখন এটির নাম দেওয়া হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি