শেরপুরে আজকের তারুণ্য ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি

শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি।

“সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার,” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য প্রতিবছরের ন্যায় এবারো ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস, শাড়ি ও লুঙ্গি।

৫ এপ্রিল শুক্রবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে তাদের এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভের সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা।

আয়োজকরা জানায়, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেন । দামে মাত্র ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি কিনতে পেরে খুশি অসহায় ও দরিদ্র এসব মানুষ।

যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ বাজারের উচ্চ মূল্যের কারণে গরুর মাংস সহ শাড়ি-লুঙ্গি কিনতে পারে না তাদের জন্য আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানায় সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

আজকের তারুণ্যের মতন সমাজের আরো যারা বিত্তবান ব্যক্তি ও সংগঠন রয়েছে তারাও যদি এসব হতদরিদ্রের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে দারিদ্রতা ও অসহায়িত্ব অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি