শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার

শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে আব্দুল হালিম ওরফে জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসী বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহত জীবন শেরপুর শহরের নওহাটা এলাকার সাইদুর রহমানের (সুরুজ মাস্টার) ছেলে।শনিবার দিবাগত গভীররাতে চুনিয়ারচর এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫-১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে আমেরিকা যান। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকা নিয়ে যান। বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। শনিবার দুপুর দুইটার দিকে জীবন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিষয়টি জীবনের দ্বিতীয় স্ত্রী আতিয়া আক্তার সদর থানা পুলিশকে জানান। পরে শনিবার গভীররাতে চুনিয়ারচর এলাকা থেকে জীবনের রক্তাক্ত লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।
আতিয়া আক্তার বলেন, একটি চক্র তাঁর স্বামীকে অপহরণ করে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি এ ঘটনার জন্য জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারপূরবক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, এ ঘটনায় নিহত আব্দুল হালিমের দ্বিতীয় স্ত্রী আতিয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন।এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। কেন ও কী কারণে আব্দুল হালিমকে হত্যা করা হয়েছে পুলিশ সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং জড়িত সকলকে শনাক্তপূরবক আটকের চেষ্টা করছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি