শেরপুরে ইজিবাইক ও মাহিন্দ্রা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে অটো ও মাহিন্দ্রা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুকুর আলী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ২০ মার্চ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার- বকশিগঞ্জ মহাসড়কের মুকসুদপুর নয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রা মিনি ট্রাকের হেলপারসহ আরো ৪ জন আহত হয়।

জানা যায়, অটোটি নন্দীর বাজারের দিকে যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা মিনি ট্রাক অটোটিকে ধাক্কা দেয়।

এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রা মিনি ট্রাকের এসিস্ট্যান্ট শুকুর আলী (৩৫) মারা যায়। নিহতের বাড়ী সদরের চরপক্ষীমারি ইউনিয়নের চুনিয়ারচর গ্রামে।

আহত চার জনের মধ্যে অটো চালক মোঃ সোহেল মিয়া (৩২) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকী ৩ জন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক বলেন, ড্রামট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে। আহত ৪ জনের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিয়মিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি